/* Container styling */ .mcq-container { max-width: 600px; margin: 20px auto; padding: 20px; background-color: #f9f9f9; border-radius: 8px; box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.1); } /* Question styling */ .question { font-size: 18px; font-weight: bold; margin-bottom: 15px; color: #333; } /* Option styling */ .option { margin-bottom: 10px; } .option label { display: block; padding: 10px; background-color: #fff; border: 1px solid #ddd; border-radius: 5px; cursor: pointer; transition: background-color 0.3s; } .option label:hover { background-color: #f1f1f1; } /* Styling for correct/incorrect answers (if using JS or CSS-only hacks) */ .option input:checked + label { background-color: #e0f7fa; /* Example checked color */ border-color: #00bcd4; } /* Button styling */ .submit-btn { background-color: #4CAF50; /* Green */ color: white; padding: 10px 15px; border: none; border-radius: 5px; cursor: pointer; margin-top: 15px; } .submit-btn:hover { background-color: #45a049; }

Click Here

দেওয়ানী কার্যবিধি-১৯০৮, অধ্যায়-১ ( দেওয়ানী কার্যবিধির প্রয়োগ ও পরিধি )


 দেওয়ানী কার্যবিধি, ১৯০৮

অধ্যায়-১

দেওয়ানী কার্যবিধির প্রয়োগ ও পরিধি


দেওয়ানী কার্যবিধিতে মূলত দেওয়ানী আদালত সমূহ কি প্রক্রিয়ায় বিচার কাজ পরিচালনা করবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানী বিচারাধিকার সম্পন্ন আদালত সমূহের কার্যপ্রণালী সম্পর্কিত আইনসমূহ একত্রিকরন ও সংশোধন করার জন্য এই আইন প্রনয়ন করা হয়েছে। কোন বিষয়ের অধিকার বা স্বত্ব নিয়ে কোন প্রশ্ন উত্থাপন হলে তা দেওয়ানী আদালতের বিষয়বস্তু হয়ে দাড়ায় এবং উক্ত বিষয়বস্তু দেওয়ানী কার্যবিধির প্রয়োগ করে নিষ্পত্তি করা হয়। দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। কারন, দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানী কোর্টসমূহ যে পদ্ধতি অনুসরণ করবে, মোকদ্দমার পক্ষসমূহ যে পদ্বতিতে মোকদ্দমা দায়ের করবে, মোকদ্দমার পক্ষগন যে পদ্ধতিতে আরজি এবং লিখিত জবাব দাখিল করবে, সমন জারির পদ্ধতি, পক্ষসমূহের শুনানির সময় উপস্থিতি, রায় ঘোষনা, ডিক্রি জারি, আপীল, রিভিউ এবং রিভিশন পদ্ধতি সমূহ দেওয়ানী কার্যবিধিতে আলোচনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় সমূহ

  • দেওয়ানী কার্যবিধি একটি পদ্ধতিগত বা কার্যপ্রণালী সংক্রান্ত আইন।
  • দেওয়ানী কার্যবিধি ১৯০৮ সালের ৫নং আইন ।
  • সর্বপ্রথম বিধিবদ্ধ হয়- ১৮৫৯ সালে ।
  • আইনটি প্রণয়ন করা হয় ১৯০৮ সালে ।
  • আইনটি কার্যকর করা হয় ১৯০৯ সালের, ১লা জানুয়ারী ।
  • মোট ধারা- ১৫৮ টি
  • মোট আদেশ- ৫১ টি


No comments

Powered by Blogger.