/* Container styling */ .mcq-container { max-width: 600px; margin: 20px auto; padding: 20px; background-color: #f9f9f9; border-radius: 8px; box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.1); } /* Question styling */ .question { font-size: 18px; font-weight: bold; margin-bottom: 15px; color: #333; } /* Option styling */ .option { margin-bottom: 10px; } .option label { display: block; padding: 10px; background-color: #fff; border: 1px solid #ddd; border-radius: 5px; cursor: pointer; transition: background-color 0.3s; } .option label:hover { background-color: #f1f1f1; } /* Styling for correct/incorrect answers (if using JS or CSS-only hacks) */ .option input:checked + label { background-color: #e0f7fa; /* Example checked color */ border-color: #00bcd4; } /* Button styling */ .submit-btn { background-color: #4CAF50; /* Green */ color: white; padding: 10px 15px; border: none; border-radius: 5px; cursor: pointer; margin-top: 15px; } .submit-btn:hover { background-color: #45a049; }

Click Here

দেওয়ানী কার্যবিধি- ১৯০৮, অধ্যায়-৪ (রেস-সাবজুডিস ও রেস-জুডিকাটা )




রেস-সাবজুডিস ও রেস-জুডিকাটা


রেস-সাবজুডিসঃ


দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১০ ধারায় রেস সাবজুডিস বা মামলা স্থগিত করন আলোচনা করা হয়েছে। রেস-সাবজুডিস একটি ল্যাটিন শব্দ, রেস শব্দের অর্থ বিষয় এবং সাবজুডিস শব্দের অর্থ বিচারাধীন। অর্থাৎ রেস সাবজুডিস শব্দের অর্থ বিচারাধীন বিষয়। যখন কোন আদালতে পূর্বে দায়েরকৃত বিচারাধীন মোকদ্দমার পক্ষসমূহ ও বিচার্য বিষয় এবং পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার পক্ষসমূহ ও বিচার্য বিষয় একই হয়, তখন আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির বিচারকার্য স্থগিত করবেন, এই নীতিটি হচ্ছে রেস-সাবজুডিস বা মামলা স্থগিত করন। তবে পূর্ববর্তী মোকদ্দমাটি যদি কোন বিদেশি আদালতে দায়ের করা হয় তাহলে মোকদ্দমার বিচার্য বিষয় একই হওয়া স্বত্বেও বাংলাদেশের কোন আদালতে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচারে বাধা সৃষ্টি করবেনা।


উদাহরনঃ


'X' 'Y' এর বিরুদ্ধে একটি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরনের মোকদ্দমা দায়ের করেছে। মোকদ্দমাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় 'X' 'Y' এর বিরুদ্ধে একই চুক্তি ভঙ্গের জন্য অন্য একটি আদালতে ক্ষতিপূরনের মোকদ্দমা দায়ের করতে পারবেনা। যদি মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির বিচারকার্য স্থগিত করবেন।


রেস-জুডিকাটাঃ


দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১১ ধারায় রেস জুডিকাটা বা দোবারা দোষ আলোচনা করা হয়েছে। রেস-জুডিকাটা একটি ল্যাটিন শব্দ, রেস শব্দের অর্থ বিষয় এবং জুডিকাটা শব্দের অর্থ নিষ্পত্তিকৃত। অর্থাৎ রেস-জুডিকাটা শব্দের অর্থ নিষ্পত্তিকৃত বিষয়। যে মোকদ্দমাটি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক একবার চূড়ান্ত বিচার করা হয়েছে, পরবর্তীতে যদি একই বিচার্য বিষয় নিয়ে এবং একই পক্ষসমূহ মোকদ্দমা দায়ের করে, তাহলে আদালত মামলাটি বিচার করবেনা, এই নীতিটি হচ্ছে রেস-জুডিকাটা বা দোবারা দোষ। অর্থাৎ একবার চূড়ান্তভাবে নিস্পত্তিকৃৎ কোন মোকদ্দমা দ্বিতীয় বার বিচার করা যায়না ।


উদাহরনঃ


'X' 'Y' এর বিরুদ্ধে একটি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরনের মোকদ্দমা দায়ের করে। আদা A উক্ত মোকদ্দমায় 'Y' এর পক্ষে রায় দেয়। এখন উক্ত মোকদ্দমায় 'Y' এর পক্ষে রায় দেয়। এখন 'X' যদি উক্ত বিষয়ে পুনরায় আবার মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দেবে। মোকদ্দমাটি রেস জুডিকাটায় বারিত হবে কারন পূর্ববর্তী এবং পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই।


রেস- ন-জুডিকাটা ২ প্রকার- (১) প্রত্যক্ষ রেস জুডিকাটা (২) পরোক্ষ রেস-জুডিকাটা


রেস-সাবজুডিস ও রেস-জুডিকাটা এর মধ্যে তুলনামূলক আলোচনাঃ


প্রথমতঃ রেস-সাবজুডিস এর ক্ষেত্রে পক্ষদের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে দুইটি মোকদ্দমা বিচারাধীন থাকতে হবে, অপরদিকে রেস জুডিকাটা এর ক্ষেত্রে পক্ষদের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে দুইটি মোকদ্দমা হবে যার মধ্যে একটি নিষ্পত্তিকৃত।


দ্বিতীয়তঃ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১০ ধারায় রেস-সাবজুডিস বা মামলা স্থগিত করন আলোচনা করা হয়েছে, অপরদিকে দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ১১ ধারায় রেস জুডিকাটা বা দোবারা দোষ আলোচনা করা হয়েছে।


তৃতীয়তঃ রেস-সাবজুডিস এর ক্ষেত্রে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির বিচারকার্য স্থগিত করা হয়, অপরদিকে রে জুডিকাটা এর ক্ষেত্রে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি বাতিল করা হয়।


👉পূর্বে অধ্যায়                                                                                        👉পরবর্তী অধ্যায়

No comments

Powered by Blogger.