/* Container styling */ .mcq-container { max-width: 600px; margin: 20px auto; padding: 20px; background-color: #f9f9f9; border-radius: 8px; box-shadow: 0 2px 4px rgba(0,0,0,0.1); } /* Question styling */ .question { font-size: 18px; font-weight: bold; margin-bottom: 15px; color: #333; } /* Option styling */ .option { margin-bottom: 10px; } .option label { display: block; padding: 10px; background-color: #fff; border: 1px solid #ddd; border-radius: 5px; cursor: pointer; transition: background-color 0.3s; } .option label:hover { background-color: #f1f1f1; } /* Styling for correct/incorrect answers (if using JS or CSS-only hacks) */ .option input:checked + label { background-color: #e0f7fa; /* Example checked color */ border-color: #00bcd4; } /* Button styling */ .submit-btn { background-color: #4CAF50; /* Green */ color: white; padding: 10px 15px; border: none; border-radius: 5px; cursor: pointer; margin-top: 15px; } .submit-btn:hover { background-color: #45a049; }

Click Here

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ , অধ্যায়-২( সংজ্ঞা সমূহ )

দেওয়ানী কার্যবিধি ১৯০৮ , অধ্যায়-২



অধ্যায়-২
সংজ্ঞা সমূহ ডিক্রিঃ দেওয়ানী কার্যবিধির ২(২) ধারায় ডিক্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে। ডিক্রি বলতে আদালতের আনুষ্ঠানিক চূড়ান্ত সিদ্ধান্ত, যেখানে কোন মোকদ্দমার বিতর্কিত বিষয়ে পক্ষ সমূহের অধিকার চূড়ান্ত রূপে নির্ধারণ করা হয়। আরজি খারিজ(Rejection of Plaint) এবং দেওয়ানী কার্যবিধির ১৪৪ ধারার অধীন প্রত্যর্পন (Restitution) বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত ডিক্রি বলে গন্য হবে। ২(২) ধারা অনুযায়ী নিম্ন লিখিত দুইটি সিদ্ধান্ত ডিক্রি বলে গন্য হবে না : যে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে আপীল করা যায়। অর্থাৎ আপীলযোগ্য আদেশ ডিক্রি নয়। বাদীর ত্রুটির জন্য যে কোন খারিজ আদেশ ডিক্রি নয়। ডিক্রি দুই ধরনের হতে পারে, যথাঃ- প্রাথমিক ডিক্রি এবং চূড়ান্ত ডিক্রি। এছাড়া ও আরও এক ধরনের ডিক্রি আছে যার নাম সোলে ডিক্রি। আপোষ মিমাংসার মাধ্যমে যে ডিক্রি প্রদান করা হয়ে থাকে তা সোলে ডিক্রি বলে। ডিক্রিদার (Decree Holder) : দেওয়ানী কার্যবিধির ২(৩) ধারায় বলা হয়েছে ডিক্রিদার হল সেই ব্যক্তি যার পক্ষে আদালত ডিক্রি প্রদান করেন অথবা জারি করার উপযুক্ত কোন আদেশ প্রদান করে থাকেন। সরকারী আইনজীবী (Government Pleader): দেওয়ানী কার্যবিধির ২(৭) ধারা মতে, সরকারী আইনজীবী অর্থে এই আইনের সরকারী আইনজীবীর জন্য সুস্পষ্টরূপে উল্লেখিত সমস্ত বা যে কোন কার্য সম্পাদনের লক্ষ্যে সরকার দ্বারা নিযুক্ত কর্মকর্তা বুঝায়। সরকারী আইনজীবীর নির্দেশ মোতাবেক কর্মরত অন্য কোন আইনজীবী ও এর আওতাভুক্ত। রায় (Judgement) : দেওয়ানী কার্যবিধির ২(৯) ধারায় বলা হয়েছে ডিক্রি বা আদেশের যুক্তি হিসাবে বিচারক যে বর্ণনা দেন তাকে রায় বলা হয়। দায়িক বা সাব্যস্ত দেনাদার (Judgment Debtor): দেওয়ানী কার্যবিধির ২(১০) ধারায় বলা হয়েছে দায়িক হল সেই ব্যক্তি যার বিরুদ্ধে আদালত ডিক্রি প্রদান করেন অথবা জারি করার উপযুক্ত কোন আদেশ প্রদান করে থাকেন। বৈধ প্রতিনিধি (Legal Representative): দেওয়ানী কার্যবিধির ২(১১) ধারায় বলা হয়েছে বৈধ প্রতিনিধি সেই ব্যক্তি যিনি আইনগতভাবে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ত করেন এবং যে ব্যক্তি মৃত ব্যক্তির প্রতিনিধি হিসাবে মোকদ্দমা করেন বা মৃত ব্যক্তির প্রতিনিধি হিসাবে যার বিরুদ্ধে মোকদ্দমা করা যায়। অন্তর্বর্তীকালীন মুনাফা (Mesne Profit): দেওয়ানী কার্যবিধির ২(১২) ধারায় বলা হয়েছে যে বে-আইনিভাবে দখলকৃত কোন সম্পত্তি থেকে দখলদার ব্যক্তি সাধারন বুদ্ধিমত্তায় যে লাভ করতে পারতো, সুদ সহ উক্ত মুনাফাকে অন্তর্বর্তীকালীন মুনাফা (Mesne Profit) বলে। তবে বেআইনি দখলদার ব্যক্তি উক্ত বেআইনিভাবে দখলকৃত সম্পত্তির কোন উন্নয়ন করে থাকলে তা অন্তর্বর্তীকালীন মুনাফা (Mesne Profit) বলে গন্য হবেনা। আদেশ (Order): দেওয়ানী কার্যবিধির ২(১৪) ধারা অনুযায়ী আদেশ অর্থ দেওয়ানী আদালতের যেকোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যা ডিক্রি নয়। আদেশ দুই ধরনের হতে পারে, যথাঃ (১) আপীলযোগ্য আদেশ (২) আপীলঅযোগ্য আদেশ।




👉পূর্বে অধ্যায়                                                                                        👉পরবর্তী অধ্যায়

No comments

Powered by Blogger.